রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন দারুসসালাম থানার উপপরিদর্শক এসআই দিরাজ নন্দি। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বত সিনেমা হলের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


