দ্রুত ফুটপাত মেরামতের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

দ্রুত ফুটপাত মেরামতের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

নিরাপদ পথচারী নিশ্চিতে ফুটপাত মেরামতের জন্য নির্দেশ প্রদান করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রগতি স্মরণী, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া এভিনিউ, রিং রোড, সাত মসজিদ রোড, মাহবুব মোর্শেদ স্মরণী, একে খন্দকার সড়ক, মহাখালী হতে গুলশান-১ সড়ক ইত্যাদি জরুরিভিত্তিতে মেরামতের জন্য ডিএনসিসির প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন ডিএনসিসি প্রশাসক।

প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী কর্তৃক জরুরিভিত্তিতে সংশ্লিষ্ট সড়কসমূহের মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে এবং আসন্ন ঈদের পূর্বে মেরামত কার্যক্রম সম্পন্ন করা হবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতসমূহের মেরামতের আগের ছবি ও মেরারমতের পরের ছবি ব্যবহার করে প্রতিবেদন দাখিল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ডিএনসিসি প্রশাসক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন