আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে: আমান উল্লাহ আমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে: আমান উল্লাহ আমান

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করার আহবান জানিয়েছেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক এমপি আমান উল্লাহ আমান।

সোমবার কেরানীগঞ্জের কালিন্দী মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। কেরানীগঞ্জ এখন দ্বিতীয় ঢাকায় পরিণত হয়েছে। এবার নিরপেক্ষ নির্বাচন হবে। আপনার ভোট আপনি দিবেন। আপনার ভোট দিয়ে আপনার পছন্দের নেতাকে নির্বাচিত করবেন।

কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা শামসুল হক লিটন,মেহেবুব হোসেন মেহবুব,সাইদুর রহমান আংকু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- সম্পাদক ওয়ালিউল্লাহ সেলিম,কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান জামান রিপন ও সদস্য সচিব রাকিবুল হোসেন রাকিব প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন