বনানীর পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

বনানীর পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে ট্রাকচাপায় এক পোশাকশ্রমিক নিহতের ঘটনায় জড়িত ট্রাকচালককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার নাম মো. টিটন ইসলাম।

বিজ্ঞাপন

গতকাল রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, রাত পৌনে ১২টায় কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে খুদেবার্তায় জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন