নগর ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচির সাথে আমার সাথে কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি আরও বলেন, তবে যারা প্রতিবাদ করছে তাদের আমি বাধা দেব না, তাদের আন্দোলন করার অধিকার রয়েছে। তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।
নগরভবনে তালা দেয়ার প্রশ্নে ইশরাক হোসেন বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে তার সমর্থকদের কোন ধরনের জনদুর্ভোগ সৃস্টি না করার আহ্বান জানান।
তিনি বলেন, আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও তার মতামতের জন্য ফাইল পাঁচ দিন টেবিলে পড়েছিল। কিন্তু ১০ কার্যদিবসের মধ্যে নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়।
গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

