রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাইমুর রহমান(২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা(২০)।
সোমবার ভোর বেলায় শ্যামপুর থানার জুরাইন সালাহ উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মাওয়া-ঢাকাগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৫/৩০ জন লোক সরকার বিরোধী মিছিল করতে থাকে। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং বাকিরা দৌঁড়ে পালিয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

