মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্তমান সময়ের চেয়ে আধঘণ্টা আগে চলাচল শুরু হবে। চলাচল শেষ হবে আধঘণ্টা পর।
বিজ্ঞাপন
ঢাকায় মেট্রোরেল নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে সপ্তাহে ছয় দিন (শনি থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। ১৯ অক্টোবর রোববার থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল।
রোববার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৬টা ৪০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। সবশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। এখন সবশেষ ট্রেন ছাড়ছে রাত ৯টায়।
এছাড়া আগামী মাসের মাঝামাঝিতে মেট্রোরেলের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

