মিরপুর কমার্স কলেজের সামনে থেকে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

মিরপুর কমার্স কলেজের সামনে থেকে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের কমার্স কলেজের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ ফারুক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি অস্ত্রসহ মিরপুর এলাকায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা ফারুকের নাম বলে। অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের ঘটনায় যে মামলা হয়েছিল ওই মামলায় আসামি ছিলেন ফারুক।

বিজ্ঞাপন

ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মোহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ফারুককে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন