আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৩২ নম্বরের বাড়ি থেকে উদ্ধার হওয়া হাড় পরীক্ষা করবে সিআইডি

স্টাফ রিপোর্টার

৩২ নম্বরের বাড়ি থেকে উদ্ধার হওয়া হাড় পরীক্ষা করবে সিআইডি

ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুরের বাড়ি থেকে উদ্ধার হওয়া হাড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।

সোমবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ আমার দেশকে জানান, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।

জানা গেছে, শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়। বৃহস্পতিবার দিনভর সেখানে লুটপাটের পর বিকালে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জেয়াফতের আয়োজন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন