মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তে কাউন্সিল অব এমআইএসটি-এর ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এমআইএসটির নিহত শহীদ ইয়ামিন ও রাকিবুলসহ সকল শহীদদের শ্রদ্ধা জানায়। এমআইএসটির বর্তমান পরিকল্পনা ও অগ্রগতির প্রশংসা করে তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেন।
সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে এমআইএসটির অগ্রগতির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় উন্নতির ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

