স্ত্রীকে কুপিয়ে হত্যা

স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলেন এলাকাবাসী

স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলেন এলাকাবাসী

রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকার রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন করেছে স্বামী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গণধোলাই দিয়ে স্বামীকে পুলিশে দিয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে দক্ষিণখান থানায় চালাবন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনা নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ওসি মো. তাইফুর রহমান।

ঘাতক স্বামীর নাম তুহিন (৩২)। তবে নিহত স্ত্রীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওসি তাইফুর রহমান আমার দেশকে বলেছেন, তুহিনকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

দক্ষিণখান থানা সূত্র জানায়, প্রাথমিক সূত্রে তারা জেনেছেন যে পারিবারিক কলহের জের ধরে স্বামী তুহিনের সঙ্গে ঝগড়া হয় তার স্ত্রীর। ঝগড়ার সময়ে রাস্তায় ফেলে স্ত্রীকে খুন করেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় চালাবন এলাকার স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন