ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ২৮, লালবাগে ৪৩, ওয়ারীতে ৪৬, মতিঝিলে ৩৯, তেজগাঁওয়ে ৬৬, মিরপুরে ৯৬, গুলশানে ৪৮, উত্তরায় ৪৪ এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজত থাকা ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেট কার, নগদ ২ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন