আফতাবনগরে দেয়ালের কার্নিশ ভেঙে ওয়ার্কসপ কর্মচারীর মৃত্যু

আফতাবনগরে দেয়ালের কার্নিশ ভেঙে ওয়ার্কসপ কর্মচারীর মৃত্যু

রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগরে দেয়ালের কার্নিশ ভেঙে পড়ে রমজান আলী নামে এক ওয়ার্কশপ কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

কার্নিশ ভেঙে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বড় ভাই রবিউল ইসলাম বলেন, তার ভাই সন্ধ্যায় বন্ধুদের সাথে আফতাব নগর এলাকায় ঘুরতে বের হয়েছিল, সেখানে নির্মাণাধীন ভবনে রড টানা করছিল সে সময় দেওয়ালের কার্নিশ ভেঙে মাথায় পড়ে।

মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। মৃত রমজান শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের মো: সেলিম ও মা হেনা'র ছেলে। বর্তমানে রামপুরা মৌলভির টেক এলাকায় ভাড়া বাসার পরিবারের সাথে থাকতো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন