রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত দশটার দিকে গুলিস্তান বঙ্গভবনের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোর প্রান্তপাল (১৬) পেশায় একজন ঝাল মুড়ি বিক্রেতা।
প্রান্তপালের বাবা উজ্জল পাল বলেন, রাতে ঝাল মুড়ি বিক্রি করে ছেলে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, প্রান্তপাল সাতক্ষীরা আশাশুনি এলাকার। বর্তমানে শ্যামপুর মাদবর বাজার এলাকায় পরিবারের সাথে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

