সাম্য হত্যার তদন্তে গাফলতির অভিযোগ

ছাত্রদলের আবারও শাহবাগ অবরোধ

ছাত্রদলের আবারও শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি ও তদন্তে গাফলতির অভিযোগে ফের শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিকেল তিনটা থেকে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ প্রভৃতি স্লোগান দেন।

এর আগে গত রোববার বিকেলে একই দাবিতে দুই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এরপর থেকে সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে নানা কর্মসূচি পালন করছে ছাত্রদল কেন্দ্রীয় ও ঢাবি শাখা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন