মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক

মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক

এবার রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে পড়েছেন সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। শুক্রবার সকালে বসিলা বাসস্ট্যান্ডে তাকে মারধর করে কাছে থাকা মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

মোহাম্মদপুর থানার এসআই আক্কেল আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক নূরে আলম সিদ্দিকী ছিনতাই ও মারধরের কবলে পড়েছেন এমন একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আমরা ঘটনাটি বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থা নেব।

ভুক্তভোগী সাংবাদিক নূরে আলম সিদ্দিকী বলেন, শুক্রবার সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে বসিলা ৪০ ফিট বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে দুজন দেশীয় অস্ত্রধারী আমাকে দুপাশ থেকে ধরে আমার সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমাকে আঘাত করে। আমি তাৎক্ষণিক মোহাম্মদপুর থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন