নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।
রোববার বিকেল রাজধানীর শাহবাগ মোড় থেকে লাং মার্চ শুরু করেন তারা। এসময় পুলিশ বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের ৫ সদস্যর প্রতিনিধিদল। বিকেল সাড়ে তিনটার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধিদল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুরসহ বৈঠকে যোগ দেন মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

