ঢাকায় ঈদের আনন্দ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। রোববার পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পর রাত আটটার দিকে শিল্পকলা একাডেমির সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড় পর্যন্ত গিয়ে আবার শিল্পকলায় এসে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মিছিলে ছোট-বড় ও শিশু-কিশোররা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া শিশুদের হাতে ছিল বেলুন, ও চাঁদ-তারা।

এক সময় ঢাকা ছিল নানা উৎসবের রঙে রঙিন বর্ণিল নগরী। নানা উদযাপন নিয়ে হাজির হতো ঈদ। ঈদ মিছিল ছিল এর অন্যতম অনুষঙ্গ। ঈদ মিছিল পুরো নগরকে বেঁধে দিত এক আত্মীয়তার বন্ধনে। আওয়ামী সরকারের আমলে হারিয়ে গিয়েছিল সেই ঐতিহ্য। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আবার ফিরে এসেছে হারানো ঐতিহ্য।
মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আমাদের বৈচিত্রপূর্ণ যে সংস্কৃতি ছিলো, নতুন ইনসাফের বাংলাদেশে আমরা সেটা ফিরেয়ে আনতে চাই। ভারত আমাদের ওপর তাদের সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল। যার কারণে আমাদের ঐতিহ্য হারিয়ে গিয়েছিলো। আমরা এখন সেটাই ফিরিয়ে আনতে চাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

