ভোলার জেলার চর মোজাম্মেল এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
তারা হলো: মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), কবির মাঝি (৪৭), ইউনুস (৩৬) এবং ফেরদৌস ওরফে হেজু (৪০)। এসময় তাদের কাছ থেকে ৭ টি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। গতকাল কোস্টগার্ড সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাড়ে ১২ টায় ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড টহল জোরদার করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

