সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আড়াই ঘণ্টা পর বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে করে সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে আন্দোলনকারীদের ওপর পুলিশ এই অ্যাকশন নেয়।
এর আগে এদিন বিকেল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবরোধ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন- সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতর সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা। তাদের দাবি, চাকরি স্থায়ীকরণ করতে হবে।
শনিবার বিকেল ৩টা থেকে আন্দোলনকারীরা অবরোধ শুরু করলে এর ফলে সচিবালয় ও আশেপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

