গাজার ক্ষুধার্ত শিশুদের পাশে মাস্তুল ফাউন্ডেশন

গাজার ক্ষুধার্ত শিশুদের পাশে মাস্তুল ফাউন্ডেশন

গাজার শিশুদের মধ্যে অপুষ্টি, খাবারের অভাব এবং নিরাপদ আশ্রয়ের সংকট দূর করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সেবামূলক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি যায়, ২০২৪ সাল থেকে মাস্তুল ফাউন্ডেশন গাজার শিশুদের জন্য শুকনো খাবার, দুধ, শিশুখাদ্য এবং নিরাপদ পানি সরবরাহ করছে। প্রতিটি রমজান ও কুরবানির সময় বিশেষ ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ইফতার ও খাবার বিতরণ করা হয়। এছাড়া, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাথমিক চিকিৎসা ও ওষুধও পৌঁছে দিচ্ছে সংস্থাটি।

বিজ্ঞাপন

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, গাজার শিশুরা আজ শুধুই ক্ষুধা নয়, ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে বেঁচে আছে। প্রতিদিন তাদের চোখে আমরা দেখি না খাওয়ার কষ্ট, নিরাপত্তাহীনতার বেদনা। মাস্তুল ফাউন্ডেশন বিশ্বাস করে একটি শিশু যদি শান্তিপূর্ণ ও সুরক্ষিত থাকলে সে আগামীকাল স্বপ্ন দেখতে শিখবে। তাই যেকোনো পরিস্থিতিতেই আমরা এই নিষ্পাপ প্রাণগুলোকে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানটি গত এক দশকেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন