তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান

স্টাফ রিপোর্টার

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান

রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে পুলিশ ১০ জনকে আটক করে।

আটককৃতদের ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ১০ জনকে আটক করা হয়।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, যথাসময়ে স্মুথলি লাশবাহী গাড়ি যাতে করে যেতে পারে এজন্য পুলিশ সেই ব্যবস্থা করে। যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...