রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ীতে গ্রেপ্তার ১১
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আফছার হোসেন (২৪), মো. অনিক (২৪), মো. হুমায়ুন (৩৯), মো. শাওন (২৯), মো. মাসুদুর রহমান (২৮), মো. রাব্বী (২০), শুভ (২৭), রিফাত (২১), মো. রাজু (২৮), আরিফুল ইসলাম জয় (৩৮) ও তাসরিম সাগর (২৫)।
অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাজারীবাগে গ্রেপ্তার ৪৩
হাজারীবাগ থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাসুম (২৩), মো. শুভ (২০), মো. মাহমুদুল হাসান (১৮), মো. কিবরিয়া (১৯), আব্দুল কাদের (৫৯), মোহাম্মদ আলী (৫৫) ও মো. শাহজাহান (৪৫)।
অভিযানে তাদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

