রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে রোববার যোগদান করেছেন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। যোগদান করেই তিনি বলেন, অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিয়াজুল ইসলাম বলেন, আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সবাইকে বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে এলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকের জনবল সংকট রয়েছে, এ সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এদিন রাজউক সভাকক্ষে রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা নতুন রাজউক চেয়ারম্যানকে স্বাগত জানান। এর আগে রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন তিনি। রিয়াজুল ইসলাম দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বপালন করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

