রাজধানীর বনানীর মহাখালী ক্যান্সার হাসপাতালের পিছনে নয় বছরে এক পথ শিশু ধর্ষণে শিকার হয়েছে । ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দিবাগত রাতে দিকে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভোর রাতে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন । বনানী থানার উপ-পরিদর্শক(এস আই) মো. রফিকুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে বনানী ক্যান্সার হাসপাতালে পিছনে ওই শিশু কে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান,আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি শিশুটি ফুটপাতে থাকত রাতে অজ্ঞাত কোন এক ব্যক্তি তাকে মুখ চেপে
নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর শারীরিকভাবে আহত হয় ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকায় শিশুটি চিকিৎসার জন্য ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)তে চিকিৎসা চলছে।
তিনি জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

