যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- মো. আব্দুল্লাহ রাজু (৪১)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, নিহত নারী তার স্বামীর সঙ্গে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার সঙ্গে আসামির পূর্ব পরিচয় ছিল। সেই সুবাদে আসামি ভিকটিমের বাসায় যাতায়াত করত। সুসম্পর্ক থাকায় আসামির সঙ্গে নিহতের বিভিন্ন সময় টাকা লেনদেন হতো। পরবর্তীতে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা গেছে, ঘটনার দিন সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় রাজু ওই নারীর ভাড়া বাসায় যায়। বিকেল পৌনে ৬টার দিকে আসামি মো. আব্দুল্লাহ রাজু জরুরি কথা আছে বলে নিহতের বাসার ছাদের অংশে নিয়ে যায়। লেনদেন নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আসামি ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর শ্বাসনালিসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত কাটা জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিহতের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় ছাদের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিএমপি যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

মামলার প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. আব্দুল্লাহ রাজুকে গ্রেপ্তার করে। এছাড়াও ঘটনাস্থলে ফেলে যাওয়া আসামির একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...