রাজধানীতে দিনের আলোতে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীতে দিনের আলোতে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর মগবাজারে চাপাতি হাতে প্রকাশ্য দিবালোকে ছিনতায়ের ঘটনা ঘটেছে। মগবাজারের গ্রিনওয়ে গলিতে গত ১৮ মে বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমলে নেয় পুলিশ।

পুলিশ বলছে, ছিনতাইয়ের শিকার তরুণের নাম আবদুল্লাহ। তার বাড়ি কুমিল্লায়। ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর ছিনতাইয়ের এ ঘটনায় গতকাল রোববার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন আবদুল্লাহ।

বিজ্ঞাপন

হাতিরঝিল থানার ওসি মো. রাজু গণমাধ্যমে বলেন, ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগের। তবে ভুক্তভোগী ব্যক্তি এত দিন থানা-পুলিশকে বিষয়টি জানাননি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীকে খুঁজে বের করা হয়। গত রোববার মধ্যরাতে তিনি থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ১৮ মে বিকাল ৫টা ২২ মিনিটের দিকে পুরো ঘটনা ঘটেছে মাত্র এক মিনিটের মধ্যে। একপর্যায়ে ভুক্তভোগী তরুণ নিজেকে বাঁচাতে বাইকের সামনে চাকা ধরে অনুরোধ করলেও, ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাকে আবারও ধাক্কা দেয় ও মারধর করে।

ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীরা সবাই হেলমেট পরে ছিল, ফলে সরাসরি তাদের চেহারা শনাক্ত করা যায়নি। তবে চলাচলের পথ, শরীরের ভাষা ও মোটরসাইকেলের ধরন পর্যবেক্ষণ করে তাদের সনাক্তের চেষ্টা চলছে বলে জিনিঢেছেন পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন