রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীর বংশালের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে কারিগর কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন— কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকু ২১ শতাংশ, রনি ১০ শতাংশ, জসিম ৮ শতাংশ, রফিক ১২ শতাংশ, কারিগর সামশেদ ১৫ শতাংশ, রাজু ১৮ শতাংশ, পাপ্পু ১৮ শতাংশ , সাকিব ১ শতাংশ ও আরমান ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন