আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

স্টাফ রিপোর্টার

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীর তেজগাঁওয়ে নেশা খাওয়াকে কেন্দ্র করে এক পথশিশু অন্য পথশিশুকে কাঁচের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত পথশিশুর নাম ময়জুল ওরফে কালু (১৬)। সে ভাঙারি টোকানোর কাজ করতো। হত্যাকাণ্ডের ঘটনায় হামিদুল নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁও থানাধীন সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে নেশা সামগ্রী খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাদক সেবনকারী হামিদুল কিশোর ভাঙা কাঁচের টুকরা দিয়ে কালুর ঘাড়ের বাম পাশে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় কালুকে উদ্ধার করে রাত পৌনে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মরিয়ম জানান, মাদক সেবনকারী হামিদুলকে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন