আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

স্টাফ রিপোর্টার

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় প্রতারণা ও চুরির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) হাসপাতালের বাগান গেট ও ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে পৃথক সময়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আনসার সূত্র জানায়, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের ২ নম্বর (বাগান গেইট) প্রবেশপথ এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে স্বর্ণের বার সদৃশ পিতলের বার দেখিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল। এর কিছু মিনিট পর দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে বেলাল মিয়া (২৫) নামে আরেক ব্যক্তিকে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আটককৃত রনি আহাম্মদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এবং বেলাল মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। পরে তাদের ঢামেক পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্বরত এপিসি মো. সুজাত মোল্লা ও আনসার সদস্য ইমরান, আল আমিন ও সুজন এ অভিযান পরিচালনা করেন। হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের এমন সক্রিয় ভূমিকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন