ঢাকা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ঢাকা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইমন হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে গুলশান থানার শাহাজাদপুর বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২২ জুলাই দেশব্যাপী আন্দোলন চলাকালে সকাল সাড়ে ১০টায় প্রগতি স্মরণীর মেইন রোডের নর্দা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পিস্তলসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় ফাহিম হোসেন জুবায়েদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এঘটনায় ফাহিম হোসেন জুবায়েদের বাবা বাদি হয়ে গত ৫ অক্টোবর গুলশান থানায় একটি মামলা করেন। মামলার আগে গত ৫ আগস্টের পর ইমন আত্মগোপনে চলে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন