মুষলধারে বৃষ্টি রাজধানীতে

মুষলধারে বৃষ্টি রাজধানীতে

দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। বাদ নেই ঢাকাও। জৈষ্ঠ্যের শুরুর দুইতিন থেকেই দফায়-দফায় বৃষ্টি ঝরছে রাজধানীতে।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের পরিস্থিতি মেঘাচ্ছন্ন হতে থাকে। পরে সাড়ে ১০টায় রাজধানীতে নামে মুষলধারে বৃষ্টি।

বিজ্ঞাপন

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয় অফিস। আগামী দুদিন দেশের উপকূলসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও বজ্রঝড় আবার শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু আকিয়াব উপকূল পর্যন্ত আগ্রসর হতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন