খিলগাঁওয়ে স'মিলের আগুন ২ ঘন্টা পর নিয়ন্ত্রণে

খিলগাঁওয়ে স'মিলের আগুন ২ ঘন্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার স’মিলে লাগা আগুন দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। রাত ৯ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তালতলা এলাকার দুই তলা একটি স'মিলে প্রথমে আগুন লাগে। এক পর্যায়ে আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতেও আগুন লেগেছে এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে।

প্রথমে ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়লে আরো সাতটি ইউনিট পাঠানো হয়। সর্বমোট ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো তথ্য নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন