রাজধানীতে পানির ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীতে পানির ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড় জিগাতলায় পানির ট্যাংক পরিষ্কার করতে বিস্ফোরণে শ্রমিক ও একই পরিবারের বাবা ও দুই শিশু মেয়েসহ ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, ওই বাড়ির মালিক মো. জিয়াউদ্দীন (৪২), তার মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮), ফারিয়া সুলতানা (৩) এবং শ্রমিক বেলাল হোসেন (৩৬)।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শনিবার রাতে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধ জিয়াউদ্দীনের ভাগনে এস এম শাহপরান বলেন, শনিবার সন্ধ্যায় হাজারীবাগের জিগাতলায় জিয়াউদ্দীনের বাসায় পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক বেলাল। এ সময় দুই মেয়েকে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন জিয়াউদ্দীন। অন্ধকার থাকায় জিয়াউদ্দীন আলো দেখাতে এগিয়ে যান। তখন জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটলে চারজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শনিবার রাতে হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ চারজনের চিকিৎসা চলছে। জিয়াউদ্দীনের শরীরের ৪ শতাংশ ও বেলালের ১৭ শতাংশ পুড়েছে। আর শিশু রাফিয়ার ৬ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ পুড়েছে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন