পবিত্র ঈদুল ফিতরের দিন গণপরিবহন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শনিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
ফেসবুক পেজে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ঈদুল আজহার দিনও মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

