রাজধানীতে এক হাজার শিশুর অংশগ্রহণে হয়ে গেলো শিশু মেলা

রাজধানীতে এক হাজার শিশুর অংশগ্রহণে হয়ে গেলো শিশু মেলা

শিশুদের ডিভাইস আসক্তি থেকে ফিরিয়ে আনতে এবং তাদের সৃজনশীলতা বিকাশে রেদওয়ান শিল্প গোষ্ঠী, ডিসিএন আয়োজন করলো শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বাদশা ফয়সাল ইন্সটিটিউটের মাঠে সকাল থেকে সন্ধা পর্যন্ত চলে এ শিশু মেলা। মেলাটি উদ্বোধন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শামীমা তাসনিম।

বিজ্ঞাপন

রেদওয়ান শিল্প গোষ্ঠী, ডিসিএন এর পরিচালিকা আঁখি ফেরদৌসির সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ডা. আমেনা বেগম, সুফিয়া জামাল পিয় ঢাকা ডেন্টাল কলেজের প্রফেসর শাহনাজ বেগমসহ অন্যান্যরা।

প্রধান অতিথি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শামীমা তাসনিম তার বক্তব্যে ভিন্নধর্মী এ আয়োজনের প্রশংসা করেন। এসময় তিনি বাক স্বাধীনতা এবং ভাষা স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন। সেই সাথে মায়ের মর্যাদার কথা উল্লেখ করেন, পরে ফেরদৌসী আখিও ডঃ শামীমা তাসনিমসহ অন্যান্যরা বেলুন উড়িয়ে শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাদশা ফয়সাল স্কুল মাঠে শিশু মেলার প্রধান আকর্ষণ হল গেমিং জোন, এই স্টলে মোট চারটি টেবিলে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিভিন্ন গেমের আয়োজন করা হয়। শিশুরা আগ্রহ নিয়ে তীর নিক্ষেপ, পাজল ওয়ার, টাং টুইস্টার, বর্ণ মেলানো, বল নিক্ষেপ,স্মৃতিশক্তি, রুবিস্কিউব ইত্যাদি গেম উপভোগ করে । এছাড়াও ক্যালিওগ্রাফি, বুকস্টল, সাইন্স প্রজেক্টসহ শিশুদের অংশগ্রহণে বর্নিল স্টল স্থান পেয়েছে মেলাতে। মেলায় সেন্ট জোসেফ স্কুল ও মানারাত স্কুলসহ বেশকয়কটি স্কুলের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে।

মেলার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টলে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। একই সাথে আয়োজন করা হয় প্যারেন্টিং এবং নিউট্রিশন বিষয়ক সেশন। শিশু মেলায় ১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সাথে মুসলিম ইতিহাস ঐতিহ্য,বাংলাদেশের ইতিহাস ও জুলাই অভ্যুত্থানের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন