আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির তিন কর্মচারী আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে চাঁদাবাজিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন