সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে যুব জাগপার শোক প্রকাশ

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে যুব জাগপার শোক প্রকাশ

দৈনিক আমার দেশ-এর সম্পাদক প্রকৌশলী ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপার অঙ্গসংগঠন যুব জাগপা।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এসএম ওলিউল আনোয়ার বলেন, কোনো "রত্মগর্ভা জননী ও কৃর্তিমানের" মৃত্যু নেই। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মধ্যে বেঁচে থাকবেন।

এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন