সদরঘাটে অজ্ঞাত শিশু উদ্ধার, মেলেনি পরিচয়

সদরঘাটে অজ্ঞাত শিশু উদ্ধার, মেলেনি পরিচয়

রাজধানী সদরঘাটের পূর্ব পাশে লালকুঠি নৌকা ঘাটে অজ্ঞাত এক শিশু উদ্ধার করা হয়েছে।

শনিবার তাকে উদ্ধার করে থানা পুলিশ। ওই শিশুর নাম আলী হোসেন। বয়স ৫ বছর। তার বাবার নাম আব্দুল মালেক, মাতা জরিনা বেগম। তবে গ্রাম বা ঠিকানা কিছু জানা যায়নি বলে জানায় সূত্রাপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

সূত্রাপুর থানার ওসি মো.সাইফুল ইসলাম বলেন, শিশুটির পরনে ছিল স্কুল ড্রেস তবে আশেপাশের কোনো স্কুলের ড্রেসের সাথে মিলছে না। এছাড়া আর কোনো পরিচয় বা তথ্য দিতে পারছে না এই শিশু। আমরা অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন