কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের খোঁজে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদ নূর জানান, ‘ তথ্যের ভিত্তিতে আমরা ওই বাসায় গিয়েছিলাম।’
তারানা হালিম যে বাড়িতে থাকতেন, সেটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া বলেন, ‘বেলা ৩টার পর পুলিশ এখানে আসে এবং কিছু মালপত্র নামিয়েছে। তবে বাসায় স্যার (তারানা হালিম) ছিলেন না। তিনি তো এমপি ছিলেন, দেশ ছেড়ে চলে গেছেন।’
উল্লেখ্য, তারানা হালিম আওয়ামী লীগ সরকারের আমলে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


