হাতিরঝিল থেকে অস্ত্রসহ ২ পেশাদার ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার

হাতিরঝিল থেকে অস্ত্রসহ ২ পেশাদার ছিনতাইকারী আটক

রাজধানীর হাতিরঝিল থেকে অটোরিকশা ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্রসহ মোবাইল ফোন ও নগদ পাঁচশত বিশ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- মো. জীবন (২৫) ও মো. সোহাগ আকন্দ (২৬)।

ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন