মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সংবাদ সম্মেলনে বয়রার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলায়তনে অ্যাড. সাজ্জাদ, আতিক গং এবং রিয়াজুল, ফখরুল ইসলাম গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, ফখরুল ইসলাম এবং বায়রার সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে।

জানা যায়, মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে বায়রার একাংশের পক্ষ থেকে ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনের আহ্বান করেন। এতে বিরোধী পক্ষের লোকজন প্রবেশ করতে চাইলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে তাদের সংঘর্ষের ঘটনায় রিপোর্টার্স ইউনিটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে উভয় গ্রুপের লোকজন রিপোর্টার্স ইউনিটির বাহিরে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয়পক্ষের সাথে আলোচনা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

