মনিপুরে চাঁদাবাজির ঘটনায় চারজন গ্রেপ্তার

মনিপুরে চাঁদাবাজির ঘটনায় চারজন গ্রেপ্তার

মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

রোববার দিবাগত রাত আনুমানিক ৩ টায় পশ্চিম মনিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, রোববার রাত আনুমানিক ১০ টায় গ্রেপ্তারকৃত চারজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পশ্চিম মনিপুরের প্রতিক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদেরকে পাঁচ লাখ টাকা দেয়। ঘটনা চলাকালিন রাত আনুমানিক ৩ টার সময় পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন