ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন ডিএনসিসি প্রশাসকের

ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আকস্মিকভাবে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন।

এ সময় তিনি আসন্ন ঈদ উল আজহার কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে ডাম্পিং করার বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত বর্জ্যবাহী পরিবহন চালকদের সাথে মতবিনিময় করেন এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। রোববার (১৮ মে) আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক।

বিজ্ঞাপন

তিনি লিচেট টিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন এবং এ সময় প্ল্যান্টটির কার্যক্ষমতা বাড়ানোর বিষয়ে আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস.এম. শফিকুর রহমান নির্দেশ প্রদান করেন। প্ল্যান্টটিতে ময়লা পানি পরিশোধনের জন্য ব্যবহৃত রাসায়নিকের কার্যক্ষমতা এবং সঠিকভাবে পরিশোধন হচ্ছে কিনা তা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণের নির্দেশ প্রদান করেন। লিচেটের ময়লা পানি সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে কিনা এবং তা নদী বা জলাশয়ে পড়ছে কিনা, সে বিষয়টি সরজমিন পরিদর্শন করেন এবং এই লিচেট যেন কোনোভাবেই নদীর পানির সাথে না মেশে, সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ প্রদান করেন।

আমিন বাজার ল্যান্ডফিলটি ২০১৭ সালে সম্পূর্ণভাবে বর্জ্য দ্বারা পরিপূর্ণ হওয়ায় এখনও কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, সে বিষয়টি পরিদর্শন করেন। এবছরের কোরবানির বর্জ্য ডাম্পিং করার জন্য একটি স্থান নির্ধারণ করেন। ডিএনসিসি প্রশাসক ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য স্থান নির্ধারণ করে দেন।

প্রশাসক বলেন, 'ডাম্পিং স্টেশনে পরে থাকা অকেজো স্কেভেটরগুলোকে মেরামত করে কোরবানির বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হবে।' এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস.এম. শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন