রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ খুন

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ খুন

রাজধানীর চকবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোরশেদ আলম তানিম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত মঙ্গলবার রাতে বাককুশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মামা তারেক হোসেন জানান, রাতে চকবাজারের বাককুশা বাজারের সামনে আমার ভাগনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বলে খবর পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। পরে গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সে মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, কে বা কারা আমার ভাগনেকে ছুরিকাঘাত করেছেÑএ বিষয়টি আমরা জানতে পারিনি। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা উপজেলার উত্তর সোনাপুর গ্রামে ফিরোজ আলমের ছেলে। তানিম (১৮) লেখাপড়া পাশাপাশি দোকানে কাজ করতেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাপুলিশকে অবহিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন