জুলাইয়ে শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের শুভেচ্ছা বিনিময়

জুলাইয়ে শহীদ পরিবারের সঙ্গে জামায়াত আমিরের শুভেচ্ছা বিনিময়

ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সদস্যদের সাথে ঈদের কুশল বিনিময় করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার পবিত্র ঈদুল ফিতরের জামাতের পর মিরপুরে শহীদ তামীম ও শহীদ সিফাতের বাবা-মা ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত আমির তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন