বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। তাদের অবরোধে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ করেন তারা।
বিজ্ঞাপন
সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক উত্তরার আজমপুরে জড়ো হতে থাকেন। এরপর বিক্ষোভ করেন। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ঢাকা দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


