পরিচালকদের জন্য রূপালী ব্যাংকে এএমএল ও সিএফটি বিষয়ক কর্মশালা

পরিচালকদের জন্য রূপালী ব্যাংকে এএমএল ও সিএফটি বিষয়ক কর্মশালা

সম্প্রতি রূপালী ব্যাংক পিএলসিতে পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। রোববার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে ব্যাংকিং খাতে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে AML ও CFT সংক্রান্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিএফআইইউ এর পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান ও যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। এতে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালক এ বি এম আব্দুস সাত্তার, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, মো. দাউদ মিয়া এনডিসি, সোয়ায়েব আহমেদ, মুজিব আহমদ সিদ্দিকী, মো. রফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. মাহবুব আলম। এছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ ও এন্টি মানিলন্ডারিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মাছুদা আক্তার কর্মশালায় উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম কর্মশালার গুরুত্ব আলোকপাত করে ও বিএফআইইউ এর কর্মকর্তাগণকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন