মোহাম্মদ এজাজের পোস্ট

ডিএনসিসির তহবিলে ১,২৬০ কোটি টাকা রেখে এসেছি

ডিএনসিসির তহবিলে ১,২৬০ কোটি টাকা রেখে এসেছি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোষাগার খালি হওয়ার খবর নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি দাবি করেছেন, দায়িত্ব হস্তান্তরের সময় তিনি সিটি কর্পোরেশনের তহবিলে এক হাজার ২৬০ কোটি টাকারও বেশি জমা রেখে এসেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ এজাজ তার পোস্টে উল্লেখ করেন, বিদায়বেলায় তিনি আর্থিকভাবে সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেখে এসেছেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এক বছর মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমার এক বছরের মেয়াদের শেষ দিনে (১০ ফেব্রুয়ারি, ২০২৬) দায়িত্ব বুঝিয়ে দেই। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি অ্যাকাউন্টে মোট ১,২৬০ কোটি ১৫ লক্ষ ৫১ হাজার তিনশত ১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা রেখে একটি সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেখে এসেছিলাম।'

শুভকামনা জানিয়ে তিনি আরও লেখেন, 'আশাকরি সুন্দর ঢাকা গড়তে বর্তমান টিম আরও ভালো করবে। শুভকামনা।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন