রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফাত (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে দৈনিক বাংলা মোড় হাসান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতের বাবা মাসুদ আলম বলেন, ছেলে মাইদুল আলম এবার এইচএসসি পাশ করেছে। তবে এখনো ভর্তি হয়নি। তার আইন বিভাগে ভর্তির প্রিপারেশন চলছিল।

ছেলে রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। দৈনিক বাংলা মোড় এলাকায় কোন রিক্সার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদেরকে দেওয়া হয়েছে।

মৃত মাইদুল আলম সিফাত ১৭/বি ওয়ারীর রেংকিং স্ট্রিটের বাসিন্দা ব্যবসায়ী মাসুদ আলমের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন